ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফুলপুরে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে

Oplus_16908288

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে ​থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গগতকাল বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় উপজেলার নগুয়া বাজার হতে বাঁশতলাগামী রাস্তায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেনসহ স্থানীয়রা। উক্ত কর্মসূচিতে রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে ২শত তাল গাছের চারা রোপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় :