ফুলবাড়ীয় ব্র্যাকের কার্যক্রম দেখলেন ব্যারিস্টার জাইমা রহমান
- আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
গতকাল বুধবার তিনি ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাক-এর আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) প্রোগ্রামের উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের একটি দলের সঙ্গে সরাসরি কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ-এর কন্যা তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবার বিশেষ করে নারীদের ২৪ মাসব্যাপী নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনতে কাজ করছে।
এ সময় জেলা বিএনপির সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার বলেন, ব্যারিস্টার জাইমা রহমান মহোদয়ে সঙ্গে দেখা হয়েছে এবং কথা হয়েছে।
মাঠপর্যায়ে এমন পরিদর্শন কার্যক্রম দারিদ্র্য বিমোচন উদ্যোগকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয়রা।




















