ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ফের বাড়লো এলপিজির দাম

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোক্তা পর্যায়ে আবারও বাড়লো এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪২১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে পর পর চার মাস এলপিজির দাম বাড়লো।

বুধবার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দেয়। দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, প্রতিকেজি এলপিজির দাম এ মাসের জন্য ১১৮ টাকা ৪৪ পয়সা থেকে বাড়িয়ে ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার  সন্ধ্যা ৬টা থেকেই এটা কার্যকর হবে।

এর আগে আগস্ট মাসেও ভোক্তা পর্যায়ের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এই দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।

এদিকে আজ থেকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

এদিকে অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৬৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

বিইআরসি জানায়, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৬২১ দশমিক ৭৫ মার্কিন ডলারে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের বাড়লো এলপিজির দাম

আপডেট সময় :