ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বছরজুড়ে এফবিসিসিআইর বাজার মনিটরিং কার্যক্রম চলবে

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসাধু ব্যবসায়ীদের চিহ্নিতে বাজার কমিটির সহায়তায় চায় এফবিসিসিআই

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বছরজুড়ে সারাদেশে বাজার কমিটি এফবিসিসিআইর বাজার মনিটরিং কার্যক্রম চলবে। কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করছে, এমন অসাধু ব্যবসায়ীদের চিহ্নিতে বাজার কমিটির সহায়তা চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (২৮ মার্চ ) কারওয়ান বাজার কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সহযোগিতা চান এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি এবং বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মো আমিন হেলালী।

তিনি বলেন, শুধু রমজান মাস নয়, সারা বছর দেশব্যাপী এফবিসিসিআই’র বাজার মনিটরিং কার্যক্রম চলবে। বাজার অস্থিতিশীল হওয়ার কারণ উদ্ঘাটন করে লিখিত আকারে জানানোর আহ্বান জানান।

মত বিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, কৃষক ও ভোক্তারা ভোগান্তিতে থাকলেও মধ্যস্বত্ব ভোগীরা লাভবান হচ্ছে।

ক্যাশ ম্যামো ব্যবস্থা না থাকায় বেশি কারচুপি হচ্ছে। ক্যাশ ম্যামো ব্যবস্থা চালু করা গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশেই কমে আসবে। ব্যবসায়ীরা সচেতন ও সোচ্চার হলে পণ্যে ভেজাল রোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সভাপতিত্ব বক্তব্যে সমিতির সভাপতি মো. বাবুল মিয়া বলেন, আড়তদারদের পাশাপাশি আমদানিকারকদেরও মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বছরজুড়ে এফবিসিসিআইর বাজার মনিটরিং কার্যক্রম চলবে

আপডেট সময় :