ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বড়লেখায় পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় সরকারি নিয়ম অমান্য করে জ্বালানি তেল বিক্রি না করা এবং পাম্প বন্ধ রাখার দায়ে একটি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোবব‍ার বিকেলে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ উত্তর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি বা বিক্রয় বন্ধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট পাম্পটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া ব্যবসায়ীদের অবৈধভাবে জ্বালানি মজুদ না করার জন্য কঠোর নির্দেশনা দেন। একই সাথে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন যে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, তাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো গুজবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় :