ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাংলা নববর্ষকে বরণ করতে ঈশ্বরদীতে নানা আয়োজন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বছর ঘুরে আবারও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ চলে এসেছে দোরগোড়ায়। ঈশ্বরদীর বিভিন্ন স্থানে বসছে বৈশাখী মেলা,আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাক, পান্তা-ইলিশ আর লোকজ সংস্কৃতির রঙে মুখর হয়ে উঠবে পুরো দিনটি। নতুন বছরের প্রথম দিন উদযাপনে ঈশ্বরদীর বিভিন্ন স্থান পরিণত হয় আনন্দ-উৎসবের কেন্দ্রস্থলে। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এসব জায়গায় ভিড় করেন হাজারো মানুষ। চলুন জেনে নেওয়া যাক পহেলা বৈশাখে ঈশ্বরদীর জনপ্রিয় কিছু ঘোরার স্থান- বৈশাখী মেলা: এবার ঈশ্বরদীতে উদ্যোগক্তা প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিনব্যাপী উদ্যোগক্তা মেলা। পহেলা বৈশাখে শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত আর আর পি সেন্টারের ১২ তলায় বসবে এই মেলা। বিভিন্ন ধরনের দেশীয় পণ্য ও স্টলের সমাহার থাকবে এখানে। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ:ঐতিহ্য আর ইতিহাসে ঘেরা এই স্থানটি বৈশাখে ঘোরার জন্য অন্যতম আকর্ষণ। এখানে একসাথে দেখা মেলে হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু এবং পদ্মার মনোরম দৃশ্য। উৎসবের দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে এখানে।সাঁড়াঘাট:পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সাঁড়াঘাট প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ জায়গা। পরিবার নিয়ে ঘুরতে আসা, আড্ডা দেওয়া কিংবা ছবি তোলার জন্য উপযুক্ত জায়গা। পাকশী রিসোর্ট:প্রাকৃতিক পরিবেশে সাজানো এই রিসোর্টে রয়েছে বিভিন্ন রাইড ও বসে সময় কাটানোর সুন্দর ব্যবস্থা। পরিবার-পরিজন ও প্রিজন নিয়ে সময় কাটনোর উপযুক্ত স্থান এটি।স্বপ্নদ্বীপ রিসোর্ট:ঈশ্বরদীর অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন রিসোর্ট এটি। এখানে রয়েছে সুইমিং পুল, রেস্টুরেন্ট, রাইডসহ নানা সুবিধা যা আপনার বৈশাখের দিনটিকে করে তুলতে পারে আরও বিশেষ।প্যারিস রোড:ঈশ্বরদীর মুলাডুলিতে অবস্থিত এই রাস্তা বিভিন্ন উৎসবে আলাদা আকর্ষণ তৈরি করে। রাস্তার দুই পাশের সবুজ গাছ আর প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে ফ্রেমবন্দি করার একটি উপযুক্ত স্থান তাই এখানে থাকে দর্শনার্থীদের ভিড়।এছাড়াও ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলা নববর্ষকে বরণ করতে ঈশ্বরদীতে নানা আয়োজন

আপডেট সময় :