ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

বাগাতিপাড়ায় বড়াল নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।
গতকাল শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর ও বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তররের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই জামনগর ইউনিয়নের জালালপুর ও বাঁশবাড়িয়া এলাকায় বড়াল নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে মাছ নিধন করা হচ্ছে। ভোর ছয়টা থেকে অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, বড়াল নদীতে পানি আসার সাথে সাথে কিছু অসাধু ব্যক্তি অবৈধ চায়না জাল দিয়ে দেশীয় মাছ নিধনের চেষ্টা করছে। যা দেশের মৎস্যসম্পদের জন্য হুমকি। দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগাতিপাড়ায় বড়াল নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

আপডেট সময় :