ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণ ও প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরনসমূহ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০৪ মার্চ) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থা। একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফআরটি প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মন্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, নেটওয়ার্ক প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
প্রকল্পের বিগত বছরের অর্জনসমূহ তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার। এছাড়া কর্মশালা থেকে প্রত্যাশা ও টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের বিভিন্ন ধরণ নিয়ে আলোচনা করেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার (ইয়ুথ হাব মোবিলাইজেশন) ওবায়েদুল্লাহ আল ইমন।
কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নূরে জান্নাত, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, জনস্বাস্থ্যের ফিল্ড সুপারভাইজার মুজাহিদুল ইসলাম এবং প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ সদস্য, এনজিও প্রতিনিধি ও যুব সদস্যরা।
কর্মশালার উদ্দেশ্য ছিল উন্নয়ন স্থায়িত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা সুদৃঢ় করা এবং এর ব্যবহারিক প্রয়োগে যৌথ বোঝাপড়া তৈরি করা। আলোচনায় প্রাতিষ্ঠানিক, আর্থিক, নেতৃত্ব ও নেটওয়ার্কভিত্তিক স্থায়িত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। প্রকল্প-পরবর্তী সময়ে বিভিন্ন স্টেকহোল্ডারের ভূমিকা ও দায়িত্ব চিহ্নিত করার ওপরও জোর দেওয়া হয়।
কর্মশালায় একটি যৌথ টেকসইতা ভিশন ও রূপান্তর রোডম্যাপ প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সদস্য মাহফুজ মাঝি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণ ও প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় :