সিরাজদিখান ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি
বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ২০৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা-ডহুরী খালের দুই পাড়ের বসতবাড়ি ভাঙ্গন থেকে রক্ষা এবং মাটি ও বালুবাহী বাল্কহেড দিনে-রাতে চলাচল বন্ধের দাবীতে দুই পাড়ের লোকজন মানববন্ধন ও মিছিল করেছেন।
গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের পূর্ব ফেগুসার ও বাড়ৈপাড়া গ্রামবাসীর আয়েজনে ১ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীর দুই পাড়ের ২ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নদী ভাঙন রোধে দুই পারে জিও ব্যাগ স্থাপন ও দিনে- রাতে মাটি ও বালবাহী বাল্কহেড এর অবাধ চলাচল বন্ধ করতে হবে না হলে দুইপারের মানুষ বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে নদীর ২ পাড়ের মানুষেরা, বছরের পর বছর।
বিক্রমপুর খাল বিল ভূমি জলাশয় ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মানববন্ধনে উপস্থিতি ছিলেন, মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ সুরুজ্জান জামান, ৭,৮,৯, সংরক্ষিত সদস্য নুরবানু বেগম, সমাজ সেবক আব্দুল লতিফ, মতিন শেখ, হাজী বাচ্চু শেখ, মালেক মোড়ল, নারেন পাল, সুরঞ্জন পাল,ঠাকুর পাল প্রমুখ।













