ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বিএনপির বিজয়ে ডামুড্যায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সভা

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় শরীয়তপুরের ডামুড্যায় এই ঐতিহাসিক বিজয় উদযাপনে উপজেলার কনেশ্বর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কনেশ্বর ইউনিয়ন বিএনপির কার্যালয় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম শ্যামল, মাষ্টার এনাম মুন্সী, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান সৈকত, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জুয়েল মাদবর,
বিএনপির নেতা ও ইউপি সদস্য ইব্রাহিম মাদবর, সাবেক ছাত্রনেতা জামাল সরদার,ইউনিয়ন যুবদল সভাপতি সিয়াম জমাদার, সাধারণ সম্পাদক মামুন সরদার, স্বেচ্ছাসেবক দলের পলাশ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা শহীদুল ইসলাম।
দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা একে-অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং বিজয়ের উচ্ছ্বাসে একে অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় ঐক্যবদ্ধ থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির বিজয়ে ডামুড্যায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সভা

আপডেট সময় :