বিকেএসপিতে খেলোয়াড় নির্বাচন
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
বিকেএসপিতে খেলোয়াড় নির্বাচন করা হবে। এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ, যথা আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উণ্ড, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৪ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী খেলোয়াড় নির্বাচন করা হবে।
আর্চারি, এ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, শ্যুটিং, টেবিল টেনিস, জিমন্যাস্টিক্স, সাঁতার, টেনিস, তায়কোয়ানডো, উশু, ব্যাডমিন্টন, ভারোত্তোলনে ছেলে ও মেয়ে উভয়ই এবং বাস্কেটবল, বক্সিং, কারাতে, ভলিবল, স্কোয়াশ, কাবাডি, ক্রীড়া বিভাগে শুধুমাত্র ছেলেদের বাছাই ও প্রশিক্ষণ প্রদান করা হবে।
দ্বায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন।
প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত ১০০০ জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ১ মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১০০০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা-খাওয়া, যাতায়াত ভাড়াসহ ট্রাকস্যুট ও টি-শার্ট প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে।
অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে-মেয়েরা বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা কেন্দ্রের পরীক্ষায় অংশ নিতে পারবে।
অনলাইনে যেভাবে আবেদন ফরম পূরণ করতে হবে। সকল জেলার বাছাই পরীক্ষা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শুধু মাত্র ঢাকা জেলার বাছাই পরীক্ষা বিকেএসপি জিরানী, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে। সকাল ৯: ০০টা হতে বিকাল ৪: ০০টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতি ক্রীড়া বিভাগের জন্য পঞ্চাশ টাকা হারে আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে।















