ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বিচারবহির্ভূত হত্যা বন্ধসহ চার দফা দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা
  • আপডেট সময় : ৫৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে ‘বিচারবহির্ভূত হত্যা’ এবং মব জাস্টিস বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষর্থীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্তর থেকে একটি মিছিল বের হয় শহিদ মিনার সংলগ্ন সড়কে এসে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা মানববন্ধনে চার দফা দাবি জানান৷

দাবি গুলো হলো : সারা দেশে ‘বিচারবহির্ভূত হত্যা’ এবং মব জাস্টিস বন্ধ করতে হবে; ৩৯ ব্যাচের শিক্ষার্থী শামীম মোল্লার হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; নিরাপত্তা শাখায় কলাপসিবল গেইটের তালা ভেঙে শামীম মোল্লাকে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা শাখা ও প্রক্টরিয়াল বডির সদস্যদের ভূমিকা তদন্ত করতে হবে;২৪ ঘন্টার মধ্যে ১৫ ও ১৭ জুলাইয়ে হামলাকারীদের নামে মামলা করতে হবে।

মানববন্ধনে অংশ নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী রায়হান কবির রাসেল বলেন, গত ৫ তারিখে স্বৈরাচারী শাসকের মৃত্যুর পর একের পর একের মৃত্যু কেনো। মব জাস্টিস মধ্যমে নিরাপত্তা অফিসের তালা ভেঙ্গে কারা হত্যার করলো এবং সে সময় নিরাপত্তা কর্মীরা কোথাও ছিলো। এছাড়া অন্য একটি হত্যা মামলায় প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহীন উপস্থিত থাকার পরও হত্যা কিভাবে শামীম মোল্লাকে মারা হয়। প্রক্টর অফিসের সিসিটিভি ফুটেজ নেই কারণ সেটি নাকি নষ্ট।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী হাসিব জামানের সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন। এসময় হাসিব জামান বলেন, শামীম মোল্লার হত্যাকান্ডের জন্য বিচার চাওয়া দুইজন শিক্ষাককে আবার তদন্ত কমিটিতে নিয়োগ দেওয়াতে সন্দোহ পোশন করি। অতিদ্রুত সুষ্ঠু বিচার করার জন্য এই কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি চাই এবং প্রশাসনের কাজ থেকে সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ৩৯ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা গণধোলাই শিকার হোন। পরে শিক্ষার্থীরা ও প্রশাসন তাকে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ হেফাজতে গণস্বাস্থ্য হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচারবহির্ভূত হত্যা বন্ধসহ চার দফা দাবিতে জাবিতে মানববন্ধন

আপডেট সময় :