ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

বিপুল কর ফাঁকি বেনজীরের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিসোর্টে অভিযান, প্রমাণ এনবিআরের হাতে

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এসময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। গতকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপ-পরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহীসহ ১৫ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

এসময় বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই করে সিআইসি টিম। অভিযানে বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে। এনবিআরের গোয়েন্দা সেলের উপ-পরিচালক শাহ মো. ফজলে রাহী বলেন, তদন্ত ও অনুসন্ধানে সুনির্দিষ্টভাবে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছি। আমরা আরও কিছু দপ্তর থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। সবকিছু হাতে আসার পরে বলতে পারবো কী পরিমাণ কর ফাঁকি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ সব নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসে পাঠাবো। কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপুল কর ফাঁকি বেনজীরের

আপডেট সময় :