ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিশ্বনাথে সাংবাদিকদের সংগঠন বিশ্বনাথ মডেল প্রেসক্লাব-এর নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত রোববার বাদ আসর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সকল সদস্যদের উপস্থিতিতে দুইটি অধিবেশনে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়।
প্রথম অধিবেশনে বিদায়ী আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী আহ্বায়ক নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথে পেশাগত নৈতিকতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
দ্বিতীয় অধিবেশনে নবগঠিত কমিটির সভাপতি এম আর টুনু তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা এবং গণমানুষের কথা নির্ভয়ে প্রকাশ করাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য দেন বিদায়ী আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান কমিটির সহসভাপতি রোহেল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, সহ-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং নির্বাহী সদস্য মোশাহিদ আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট সময় :