বিশ্বনাথে আন্দোলনরত ৮ দলীয় ‘উপজেলা লিয়াজো কমিটি’ গঠন
- আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজারস্থ একটি রেষ্টুরেন্টে গত শনিবার সন্ধ্যায় আন্দোলনরত ৮ দলীয় উপজেলা লিয়াজো কমিটি গঠন ও আগামী ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ৪ ডিসেম্বর ২টায় বিশ্বনাথে যৌথ প্রচার মিছিল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত প্রচার মিছিল বাস্তবায়নে বিশ্বনাথবাসীর সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আমীর উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি এম আশরাফুল হক, বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি উপজেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সহ সভাপতি আব্দুস ছালিক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাশুকুর রহমান সিকদার, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শেখ আব্দুল বাসিত, বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির উপজেলা সেক্রেটারী আশরাফ আলী, খেলাফত মজলিস উপজেলা সহ সভাপতি গৌছ উদ্দিন, সহ সাধারন সম্পাদক শরিফ উদ্দিন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের উপজেলা সভাপতি নূরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা নির্বাহী সদস্য মাওলানা শেখ কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিলেট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলার আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীকে সমন্বয়ক করে ‘উপজেলা লিয়াজো কমিটি’ গঠন করা হয়।
কমিটির সদস্যরা হচ্ছেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আমীর উদ্দিন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা উবায়দুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা এম আশরাফুল হক, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি উপজেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি লুৎফুর রহমান, খেলাফত মজলিসে পৌর সভাপতি মাওলানা আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, খেলাফত মজলিসের সহ সভাপতি গৌছ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সহ সভাপতি আব্দুস ছালিক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারী মাশুকুর রহমান সিকদার, খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শেখ আব্দুল বাসিত, বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির উপজেলা সেক্রেটারী আশরাফ আলী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সেক্রেটারী নূরুজ্জামান খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সেক্রেটারী হাফিজ হোসাইন আহমেদ, খেলাফত মজলিসের পৌর সেক্রেটারী শায়েক আহমেদ।













