ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

বীরের বেশে ফিরলেন এভারেস্টজয়ী বাবর

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বীরের বেশে দেশে ফেরেন সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও লোৎস বিজয়ী বাবর আলী। মঙ্গলবার (২৮ মে) রাতে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বাবর। চট্টগ্রাম বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেন তার (বাবরের) ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সসহ অসংখ্য ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী।

চট্টগ্রাম বিমানবন্দরে নেমে বাবর আলী সাংবাদিকদের বলেন, দেশে ফিরে আমার খুব ভালো লাগছে। এভারেস্ট জয় করা মানেই হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করা। বাংলাদেশি হিসেবে গর্ববোধ করছি।

এভারেস্ট ও লোৎসে কোন বিষয়টি আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে প্রশ্নের জবাবে বাবর বলেন, এভারেস্ট থেকে নামার বিষয়টি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে আত্মবিশ্বাস ছিল এভারেস্ট ও লোৎসের চূড়ায় পৌঁছানোর পর নিরাপদে দেশে ফিরে আসতে পারবো।

মঙ্গলবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকালে আসার পর রাতে চট্টগ্রামে পৌঁছান বাবর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বীরের বেশে ফিরলেন এভারেস্টজয়ী বাবর

আপডেট সময় :