ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ভয়ঙ্কর দানবের আক্রমণ চলছে মন্তব্য ফখরুলের

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়ঙ্কর দানবের আক্রমণ চলছে। সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে অধিকার বঞ্চিত করা হয়েছে। নেতাকর্মীদের গুম করা, পঙ্গু ও খুন করা হচ্ছে। আজ বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে।

বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর দুইদিনেই ৩৭ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। বর্তমান কর্তৃত্ববাদী শাসক তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এর আগে তারা এই চেষ্টা করেছিল। সফল হয়নি, এবারও সফল হবে না।

শনিবার (৬ এপ্রিল) ঢাকার ইস্কাটন লেডিস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সরকার বিরোধী আন্দোলনে নিহত ও নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে যুক্ত এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, এই মাস পবিত্র মাস। যে দানব সরকার আমাদের বুকে চেপে বসেছে তা থেকে মুক্তি দিন। এ সরকারকে সরাতে না পারলে দেশ ধ্বংস হয়ে যাবে। এদের তাড়িয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

কারাগারে ভেতর ঢাকা মহানগরের হাজারো নেতাকর্মীদের আমি দেখেছি। পবিত্র রমজানেও তারা বিনাদোষে বন্দী জীবনযাপন করছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভয়ঙ্কর দানবের আক্রমণ চলছে মন্তব্য ফখরুলের

আপডেট সময় :