ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ভাতিজার দায়ের কোপে চাচার হাতে কব্জি কেটে গেল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দা’য়ের কোপে চাচার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।গতকাল বৃহস্পতিবার (২৬/০৬) বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে এ রোমহর্ষক ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে (৪৮) স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে তার ভাই দুধন মিয়ার দীর্ঘদিন ধরে জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ (২২) হঠাৎ চাচার ওপর হামলা চালায়। ধারালো দা’য়ের কোপে রফিকুলের বাঁ হাতের কব্জি কেটে পড়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, ঘটনাটি শুনেছি ‘এখনো এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাতিজার দায়ের কোপে চাচার হাতে কব্জি কেটে গেল

আপডেট সময় :