ভান্ডারিয়ায় ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জিয়া ময়দানে শুক্রবার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ক্বিরাত পেশ করেন আন্তর্জাতিক ক্বারী শাইখ ক্বারী আহমাদ ইউসুফ আল আযহার (বাংলাদেশ), ক্বারী মাহদী গুলাম নেযাদ (ইরান), ক্বারী শাইখ আহমাদ আল আল জাওহরী (মিশর), ক্বারী নাযির আসগর (ফিলিপাইন), ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী (পাকিস্তান), ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এ্যাড. রোকনুজ্জামান, আবুল আলা মাসুম, মোমেন মুন্সি, বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, বক্তব্য রাখেন জনাব বাদশা জমাদ্দার, মাওলানা আব্দুর রব, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, মাওলানা আমীর হোসেন, মাওলানা নজরুল ইসলাম, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি ইমরান হোসেন, মাওলানা আবুল কালাম আযাদ।ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শামীম সাঈদী।
ছাত্রনেতা নূরুল ইসলাম সাদ্দাম ও সাদিক কায়েম বলেন- জুলাই আকাঙ্খা বাস্তবায়নের জন্য ছাত্র সমাজকে দ্বায়িত্ব পালন করতে হবে। নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থী- জনতার হৃদয়ে জুলাই বিপ্লবের বীজ বুনেছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। একজন নিরপরাধ মানুষকে পরিকল্পিতভাবে দির্ঘ ১৫ বছর কারাগারে বন্দি রেখেছিলো। তার প্রত্যেকটি বানী আজ বাস্তবে পরিনতি হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা স্বপরিবারে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।আজকে সম্মুখ সাড়ির জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তিনি আইসিইউ-তে আছেন। তার উপর হামলাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ক্বিরাত সম্মেলনে কয়েক হাজার শিক্ষার্থী-জনতা, আলেম ওলামা, স্হানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।













