ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মানুষের প্রয়োজন মেটাতেই বাজেট করেছি: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৩৩ বার পড়া হয়েছে

তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের প্রয়োজন মেটাতে চাই, সেই দিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে শেখ হাসিনা বলেন, খুব সাবধানে এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয়। মানুষের যে প্রয়োজন তা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট করা হয়েছে।

বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার আমলে বাজেটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সর্বশেষ বাজেট ছিল মাত্র ৬২ হাজার কোটি টাকা। এবং তত্ত্বাবধায়ক সরকার মনে হয় ৬৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল। অথচ আমরা এবারের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি।

শেখ হাসিনা বলেন, বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দেশীয় শিল্প এবং সামাজিক নিরাপত্তা বিষয়গুলোতে প্রাধান্য দেয়া হয়েছে।

এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। যেহেতু মূল্যস্ফীতি, যারা সীমিত আয়ে চলে তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড করে দিয়েছি। যাতে কষ্টটা কিছুটা লাঘব হয়।

শেখ হাসিনা বলেন, আমাদের এগিয়ে যাবার সময় কোভিড-১৯ অতিমারি দেখা দিল। তাতে অতিমারির ফলে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। সেই মন্দায় আমারাও পড়ে গেলাম। সারা বিশ্বে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেল। এরপর আসলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সেখানে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার ফলে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানুষের প্রয়োজন মেটাতেই বাজেট করেছি: প্রধানমন্ত্রী

আপডেট সময় :