ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবকের মৃত্যু

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায়  নির্মাণ শ্রমিক আসাদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশির মুত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আসাদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা হাতেম আলী সর্দার । এর আগে সোমবার (২১ এপ্রিল) মালেশিয়া সময় সকাল সাড়ে ১১ টা এবং বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায় সেদেশের সুবাং জয়া শহরে একটি নির্মাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুল যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক হাতেম আলী সর্দারের ছেলে। নিহতের বাবা হাতেম আলী সর্দার জানান, ভাগ্য পরিবর্তনের আশায় এবং পরিবারকে সুখে রাখতে আসাদুল ৮ বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবনের শুরু করেন। সেখানে আসাদুল কনস্ট্রাশনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে সেদেশের  সুবাং জয়া শহরে একটি নির্মাধীন ভবনে কাজ করার সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গেলে ক্রেনের খিল খুলে একটি লোহ অংশ তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, প্রবাসে কেউ মারা গেলে বা তার মরদেহ ফেরত আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই পরিবারকে সহযোগিতা করা হয়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসলে নিহত আসাদুলের পরিবারকে যতটুকু সম্ভব সাহায্য করব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবকের মৃত্যু

আপডেট সময় :