মুন্সীগঞ্জ স্টেডিয়ামের আন্ডার গ্রাউন্ডের নিচে পরিত্যক্ত কক্ষে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে নিজ বাড়ি থেকে-বের হওয়ার চার ঘন্টার ব্যবধানে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১২টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজের পাশের স্টেডিয়ামের আন্ডার গ্রাউন্ডের নিচে পরিত্যক্ত কক্ষে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইয়াসিন হাওলাদার শহরের মাঠপাড়া এলাকায় মা ও ছোট এক বোন সহ তিন সদস্যের পরিবার নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। নিহত ব্যক্তি দিনমজুর বাবুল হাওলাদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর, চার ঘণ্টার ব্যবধানে নিহত যুবকের মৃত্যুর খবর দেয়া হয় পরিবারের সদস্যদের।
পুলিশ জানায় নিহতের মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের স্বজনদের কাছে।


















