ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম
  • আপডেট সময় : ৩৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি ফ্যামিলি অব কোম্পানীজের চেয়ারম্যান, ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, যায়যায়দিনের সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক মরহুম সাঈদ হোসেন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যায়যায়দিন পরিবারের সদস্যদের উদ্যোগে শনিবার বাদ আসর রাজধানীর কারওয়ান বাজার এইচআরসি ভবনের দশম তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে এইচআরসি গ্রুপের প্রশাসনিক প্রধান মিজানুর রহমান, কন্ট্রোলার একাউন্টস এন্ড ফাইন্যান্স আল হাসান আল ফারুক, যায়যায়দিনের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং যায়যায়দিনের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। যায়যায়দিনের বিভিন্ন জেলা-উপজেলার বিপুল সংখ্যক সংবাদদাতা ও প্রতিনিধি দোয়া মাহফিলে অংশ নেন।
প্রসঙ্গত, সাঈদ হোসেন চৌধুরী গত ১৫ জুলাই সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার বাদ আসর প্রথম ও বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে রাত ৮টায় রাজধানীর পরীবাগে সাদাত নূর ভবন প্রাঙ্গণে এ শিল্পপতিকে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় :