ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি

যুবককে নির্যাতনের ঘটনায় ৫ কর্মকর্তা কারাগারে

গাইবান্ধার জিইউকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
  • আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মুর্শিদ হক্কানী (৩৭) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর ও নির্যাতনের মামলায় ৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার গাইবান্ধা আমলী আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের বাধন (৩৫),লাবিব (৩২),শিহাব (৩৫),আতিফ (৩৬),তালহা (৩৫)।
অভিযোগ সূত্র বলছে- ভুক্তভোগী মুর্শিদ হক্কানী একজন মানসিক ভারসাম্যহীন যুবক। চিকিৎসার জন্য তাকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে নিয়োজিত কর্মকর্তারা তাকে সেবা দেওয়ার পরিবর্তে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে এই অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হলে মঙ্গলবার আসামিরা আদালতে উপস্থিত হন।
আদালতে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন প্রবীণ আইনজীবী কাজী আমিরুল ইসলাম ফকু। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধা প্রতিনিধি

যুবককে নির্যাতনের ঘটনায় ৫ কর্মকর্তা কারাগারে

আপডেট সময় :