ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

রমজানের বার্তা ছড়িয়ে দিতে কেশবপুরে ইফতার ও দোয়া মাহফিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে যশোরের কেশবপুরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কেশবপুর নিউজ ক্লাব। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। গতকাল রোববার (১৫ মার্চ) কেশবপুর শহরে অবস্থিত কেশবপুর নিউজ ক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫ রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে মোঃ আশরাফুজ্জামান বলেন, রমজান কেবল সংযমের মাসই নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেশবপুর নিউজ ক্লাব সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। এমন আয়োজনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম চৌধুরী, শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (প্রো-ভিপি), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখা, বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এমন ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াদুদ (এফএভিপি), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখা; মাষ্টার রফিকুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখা; অধ্যাপক মোঃ জাকির হোসেন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা; মোঃ মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ; আইনজীবী জুলফিকার আলি ভুট্টো, কামরুজ্জামান ও রাসেল এবং এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হারুনার রশীদ বুলবুল, সাধারণ সম্পাদক, কেশবপুর নিউজ ক্লাব।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে এবং রমজানের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগে অনুপ্রেরণা জোগায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানের বার্তা ছড়িয়ে দিতে কেশবপুরে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় :