রাজারামপুর মদীনাতুল উলূম মাদ্রাসা কমপ্লেক্সে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে অবস্থিত রাজারামপুর মদীনাতুল উলূম মাদ্রাসা কমপ্লেক্সে বার্ষিক ক্রীড়া, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ০৯ ই এপ্রিল বৃহস্পতিবার সকালে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মোজাম্মেল’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলী আহম্মেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি, আসন্ন সাচার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মিজি মোঃ বিল্লাল হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি সফিকুল ইসলাম মোল্লা, সাধারন সম্পাদক সেলিম কবির মোল্লা, মোঃ আলম প্রধান ও রিপন ভূইয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে, ইসলামী গজল ও কবিতা আবৃত্তিকারী শিক্ষার্থী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও অত্র মাদ্রাসার পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।












