ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

‎রায়পুরে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি‎
  • আপডেট সময় : ১৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণ অলংকার লুটের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদিন ও জেলা ছাত্রদলের সহ–সভাপতি আঃ রহিমের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।‎
‎ভুক্তভোগী মিনারা বেগম জানান,আমার স্বামী প্রবাসী আমার বাড়িতে পুরুষ কেউ নাই ,আমাকে একা পেয়ে জয়নাল আবদিন ও আঃ রহিম নেতৃত্বাধীন ১৫ থেকে ২০ জন বহিরাগত লোকজন ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আলমারিতে থাকা স্বর্ণ অলংকার ও নগদ অর্থ লুট করে তারা। ভুক্তভোগী পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী জয়নাল ও মিনারা বেগমের মধ্যে চাচাতো ভাইবোন সম্পর্ক রয়েছে।
‎‎হামলার পর মিনারা বেগম জরুরি জাতীয় হটলাইন ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ উপস্থিত হওয়ার আগেই জয়নাল, আঃ রহিমসহ তাদের লোকজন পালিয়ে যায়।‎
‎ঘটনায় জড়িত রয়েছেন আসকল সর্দার বাড়ির ‎আঃ রশিদ সর্দার (৮০), মাঈন উদ্দিন সর্দার (৫০), জয়নাল সর্দার (৪০), সেলিম সর্দার (৩৫), আঃ রহিম (৩২), রুবেল (৩০) এবং অজ্ঞাত আরও কয়েকজন নারীসহ প্রায় ১৫ জন।
‎‎অভিযুক্ত জয়নাল আবদিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।‎
‎হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, “৯৯৯ কলের পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‎রায়পুরে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ

আপডেট সময় :