ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

রেমিট্যান্স পাঠাতে ইতালিতে প্রবাসীদের ভিড়

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
  • আপডেট সময় : ৪৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালিতে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি মুসলমানদের জন্য রমজান ও ঈদ বিশেষ আনন্দের সময়। তবে এই সময়টিকে ঘিরে দেশে থাকা পরিবার-পরিজনের জন্য অর্থ পাঠানোর ব্যস্ততাও বেড়ে যায়। ইতালির বিভিন্ন শহরে অনুমোদিত মানি এক্সচেঞ্জ এজেন্সিগুলোতে প্রবাসীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রমজান মাসে পরিবারের জন্য অতিরিক্ত খরচের যোগান দিতে এবং ঈদের উৎসব আরও আনন্দমুখর করতে ইতালি থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ে। প্রবাসীদের অনেকেই মাসিক সঞ্চিত অর্থের পাশাপাশি অতিরিক্ত আয়ের অংশটুকু দেশে পাঠিয়ে থাকেন। মিলান, রোম, নাপোলি, ভেনিসসহ বিভিন্ন শহরে বৈধ মানি ট্রান্সফার এজেন্সিগুলোতে এখন রেমিট্যান্স পাঠানোর ভিড় লেগেই আছে। বিশেষ করে ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, ফাস্ট সিকিউরিটি এবং বিভিন্ন স্থানীয় মানি এক্সচেঞ্জ অফিসগুলোতে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে প্রবাসীরা প্রিয়জনদের কাছে অর্থ পাঠাচ্ছেন। স্থানীয় মানি এক্সচেঞ্জ এজেন্সি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান এবং ঈদের সময় প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এছাড়া ইতালিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা আইন মেনে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। একজন প্রবাসী বাংলাদেশি বলেন, “আমরা সারা বছর পরিশ্রম করি পরিবারকে একটু ভালো রাখার জন্য। রমজান আর ঈদে যেন তারা একটু ভালো থাকতে পারে, সে জন্য যতটুকু পারি বেশি টাকা পাঠানোর চেষ্টা করি।” ইতালি থেকে পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি আরও চাঙা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেমিট্যান্স পাঠাতে ইতালিতে প্রবাসীদের ভিড়

আপডেট সময় :