ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

রোগীদের উন্নত সেবা দিতে সিলেটে কার্যক্রম শুরু করল ভারতের মনিপাল হাসপাতাল

মোঃ সবুজ মিয়া, সিলেট
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় চেইন হাসপাতাল ‘মনিপাল হাসপাতাল’ এখন থেকে সিলেটে তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে। সিলেটের রোগীদের উন্নত ও সঠিক আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সহায়তা দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব তথ্য জানান মনিপাল হসপিটালস বাংলাদেশের হেড ও কনসালটেন্ট খালিদ হাসান।
খালিদ হাসান বলেন, সিলেটসহ বাংলাদেশের অসংখ্য রোগী উন্নত চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান। কিন্তু সঠিক হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে পাওয়া এবং ভিসা ও যাতায়াত সংক্রান্ত তথ্যের অভাবে রোগীরা প্রায়ই দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করেন। রোগীদের এই ভোগান্তি দূর করতেই আমরা সিলেটে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করেছি।
এখন থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের ২য় তলায় অবস্থিত ‘সিলেট মেডিকেয়ার’-এর মাধ্যমে রোগীরা সরাসরি মনিপাল হাসপাতালের সাথে যুক্ত হতে পারবেন। এখান থেকে রোগীরা যেসব সুবিধা পাবেন রোগ অনুযায়ী সঠিক বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন ও অ্যাপয়েন্টমেন্ট। মেডিকেল ভিসা ও যাতায়াত সংক্রান্ত পূর্ণাঙ্গ সহায়তা। টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা পরামর্শ। জরুরি প্রয়োজনে দুষ্প্রাপ্য ওষুধ সংগ্রহের সহযোগিতা। ভারতের ২৪টি শহরের ৪৯টি চেইন হাসপাতালের যেকোনোটিতে ভর্তির সহায়তা।
কেবল রোগী নয়, স্থানীয় চিকিৎসক ও হাসপাতালের সাথে অভিজ্ঞতা বিনিময়ের পরিকল্পনাও রয়েছে মনিপাল হাসপাতালের। প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে সিলেটে বিশেষ প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে, যা স্থানীয় চিকিৎসকদের জন্য উন্মুক্ত থাকবে।
তিনি আরো জানান, ১৯৯১ সালে বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত মনিপাল হাসপাতাল বর্তমানে ভারতের অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। বর্তমানে ২৪টি শহরে ১২ হাজার ৬০০-এর বেশি শয্যা নিয়ে তারা বিশ্বের ১৬০টিরও বেশি দেশের রোগীদের সেবা দিয়ে আসছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষস্থানে অবস্থান করছে।
সিলেটে কার্যক্রম শুরু উপলক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিসের গ্রুপ অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ভিকাশ তায়ের, চিফ ম্যানেজার ও সার্ক অঞ্চলের রিজিওনাল হেড রাম গোপাল বর্ধন এবং শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের হাসপাতাল ডিরেক্টর সঞ্জয় সিংহ মহাপাত্র, সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মঈন রেজাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এদিকে মনিপাল হাসপাতাল এবং সিলেট আইডিয়াল সোসাইটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোগীদের উন্নত সেবা দিতে সিলেটে কার্যক্রম শুরু করল ভারতের মনিপাল হাসপাতাল

আপডেট সময় :