সংবাদ শিরোনাম ::
লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটার দায়ে ডেম্পার ও স্কেভেটর জব্দ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে ১ টি ডেম্পার ও ২ টি স্কেভেটর গাড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাড়ি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম। এ সময় তার সাথে,সেনাবাহিনী, লোহাগাড়া থানা পুলিশের সদস্য, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২ টি এক্সেভেটর ও ১ টি ডেম্পার জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



















