লোহাগাড়ার বাগান পরিদর্শনে বিভাগীয় বন কর্মকর্তা
- আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া রেঞ্জাধীন ডলু বিটের সুফল প্রকল্পের আওতাভুক্ত বাগানসমূহ গতকাল শুক্রবার পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ সোহেল রানা।এ সময় পদুয়া রেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ, ডলু বিট কর্মকর্তা মোঃ ইমন বিল্লাহসহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি ২০২২–২০২৩ অর্থবছরের আওতায় বাস্তবায়িত ৫০ হেক্টর বাগান এবং ২০২৩–২০২৪ অর্থবছরের এফজিএস (FGS) বাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভাগীয় বন কর্মকর্তা বাগানের সার্বিক অগ্রগতি, রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বাগান ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনার নির্দেশ দেন।
মোহাম্মাদ সোহেল রানা বলেন, সুফল প্রকল্পের লক্ষ্য হলো পরিবেশ পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। এ প্রকল্পের আওতাধীন বাগানগুলো সঠিকভাবে পরিচর্যা ও তদারকি করা হলে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে পদুয়া রেঞ্জ ও ডলু বিটের কর্মকর্তাসহ বন বিভাগের অন্যান্য উপস্থিত ছিলেন।













