শরীয়তপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ১২২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করার পরে দলীয় শৃঙ্খলা মেনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ মতো বিজয় রেলী না করে শরীয়তপুরের ৬ উপজেলনর বিভিন্ন মসজিদে বাদজুম্মা মহান আল্লাহর দরবারে দেশ ও জাতীর কল্যান সহ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মহফিল দোয়া ও মুনাজাত করা হয়েছে।
মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা করে।
স্থানীয় বিএনপি ও ভোজেশ্বর বাজার বনিক সমিতির আয়োজনে, জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর দক্ষিন বাজার জামে মসজিদে বিএনপি নেতা ভোজেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ঈদ্রীস গোরাপির সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি কাজী ওবায়দুল্লা বিন নুর মুহাম্মদ। দোয়া ও মুনাজাতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মুছল্লীগণ উপস্থিত ছিলেন। পরে তবারক বিতরণ করা হয়।



















