ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

শাহপরীর দ্বীপ : সীমান্তের ওপারে বোমা-গুলির শব্দ

কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ৫২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের বাংলাদেশের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিস্ফোরণ ও গোলাগুলিশর শব্দ ভেসে আসছে। বুধবার সকাল-সন্ধ্যা শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে এসব শব্দ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা।

শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুল আমিন বলেন, এদিন সন্ধ্যা পর্যন্ত মিয়ানমারে প্রচুর গোলাগুলির শব্দ শুনেছেন তিনি।

শাহপরীর দ্বীপের বাসিন্দারা সঙবাদমাধ্যমকে জানান, তারা মর্টার শেল ও বোমা বিস্ফোরণের বিকট শব্দও শুনতে পেয়েছেন। মর্টার শেলের বিকট শব্দে তাদের বাড়িঘর কেঁপে ওঠে। সীমান্তের ওপারে এমনি গোলাগুলি ঘটনা সপ্তাহখানেক বন্ধ ছিল।

স্থানীয় সাবরাং ইউপি সদস্য আব্দুস সালাম সংবাদমাধ্যমকে বলেন, শাহপরীর দ্বীপ সীমান্তের কয়েকটি গ্রাম থেকে মিয়ানমারের রাখাইনে গোলাগুলির শব্দ শোনা গেছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সংবাদমাধ্যমকে বলেন, রোহিঙ্গা বা যেকোনো জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ড নাফ নদে টহল জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহপরীর দ্বীপ : সীমান্তের ওপারে বোমা-গুলির শব্দ

আপডেট সময় :