সংবাদ শিরোনাম ::
শিক্ষিকা মেহেরিন চৌধুরীর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি
রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী)
- আপডেট সময় : ২০৬ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের সভাপতি ও ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাহসী শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিস্থলে প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে জেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিকবৃন্দ, নিহত মাহেরীন চৌধুরীর স্বামী, সন্তান সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।













