ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শেরপুরে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে নাবিল হাইওয়ে রোডের দক্ষিণ পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে একটি আলুবোঝাই ট্রাক ধাক্কা দিলে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন আলুবোঝাই ট্রাকের চালক খলিলুর রহমান ও হেলপার মোঃ রনি আহম্মেদ।
ঘটনাটি শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকটি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দ্রুতগতির আলুবোঝাই ট্রাকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে আলুবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার গুরুতর আহত হন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান, “দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার আহত

আপডেট সময় :