ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

শেরপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও কারানির্যাতিত নেতাকর্মীদের সহায়তার লক্ষ্যে বগুড়ার শেরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১০২ জন নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৩টায় শেরপুর খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
সভাপতির বক্তব্যে তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের মাধ্যমে প্রাথমিকভাবে কারানির্যাতিত নেতাকর্মীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, পরবর্তীতে কারাবন্দী সকল নেতাকর্মীর তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

আপডেট সময় :