শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
শ্বশুর বাড়ি যাওয়ার পথে ফরহাদ সরদার (৩৫) নামে এক যুবকের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে ঘাতক ট্রাক। গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পাটকেলঘাটা কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া নামক স্থানে মর্মান্তিত এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর থানার মধ্য কাটিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফরহাদ সরদার পাটকেলঘাটা থেকে মোটরভ্যান যোগে যশোর জেলার কেশবপুর এলাকার শ্বশুবাড়িতে যাচ্ছিলেন ফরহাদ। পথিমধ্যে রাঢ়ীপাড়া এলাকায় আসলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক মটরভ্যানে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ফরহাদ। পরে ঘাতক ট্রাকটি তার শরীরে উপর দিয়ে দ্রুত চলে যায়। এসময় ঘটনাস্থলে ফরহাদের মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি। ঘাতক ট্রাক সহ চালক বিল্লাল গাজীকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।



















