ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শ্রীবরদীতে সাড়ে ৬ হাজার পিস সাবান উদ্ধার

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় চোরাকারবারিদের গোপন ভান্ডার থেকে বিপুল পরিমাণ ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকায় কর্নজোড়া বিজিবি’র একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বড়ইকুচি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় আব্দুল বারেকের ছেলে মো. রাব্বানীর বসতবাড়ির পাশে খড়ের গাদায় লুকিয়ে রাখা ১৮ টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে ৮৯৫ কার্টনের ভেতর মোট ৬ হাজার ৪৮ পিস ভারতীয় ডাভ সাবান মজুত ছিল। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।
বিজিবি’র তথ্য এসব সাবান অবৈধভাবে সীমান্তপথে পাচার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। তবে অভিযানের সময় রাব্বানীসহ সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভারতীয় সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করে কর্নজোড়া বিওপির ক্যাম্প ইনচার্জ সুবেদার মো.ফুলু মিয়া জানান,জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এমন অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীবরদীতে সাড়ে ৬ হাজার পিস সাবান উদ্ধার

আপডেট সময় :