ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীকে গ্রেপ্তারে সাতদিনের আল্টিমেটাম ক্র্যাবের

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার (৫ মে) দুপুরে ডিআরইউর চত্বরে প্রতিবাদ সভা থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

প্রতিবাদ সভায় ক্র্যাব সভাপতি সভাপতি কামরুজ্জামান খান বলেন, শিগগির প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামবে ক্র্যাব।

সম্প্রতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইকবাল হাসান ফরিদের ওপর সাভারে তার বাসার কাছে একদল সন্ত্রাসী হামলা চালায়।

সন্ত্রাসীরা তার পথরোধ করে কিছু বুঝে ওঠার আগেই গুড়া মরিচ ছিটিয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় হত্যা প্রচেষ্টার অভিযোগ এনে সাভার থানায় মামলা হবার বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

এদিন প্রতিবাদ সভা থেকে আগামী ৭দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে ক্র্যাব বাধ্য হবে।

মানববন্ধনে ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, পুলিশের কাজ প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা।

মানববন্ধনে ক্র্যাব যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম রাজী, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার, নির্বাহী কমিটির সদস্য কালিমুল্লাহ নয়ন এসময় উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, আসাদুজ্জামান বিকু, সাবেক সাংগঠনিক সম্পাদক লতিফ রানা, আতাউর রহমান বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীকে গ্রেপ্তারে সাতদিনের আল্টিমেটাম ক্র্যাবের

আপডেট সময় :