ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৫২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইঞ্জিন বিকল হয়ে ১৩ জেলেসহ ৪ দিন যাবত সমুদ্রে ভাসছিলো ফিশিং ট্রলার। এমন অবস্থায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে তাদের ট্রলারটি উদ্ধার করে কোস্টগার্ড।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে এসব তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, ২৭ মার্চ বুধবার এফভি শিফা নামক ফিশিং ট্রলার চট্টগ্রাম জেলার বাঁশখালী থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যায়। গত ২৯ মার্চ শুক্রবার হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।

ট্রলারটি মোবাইল নেটওয়ার্ক এর আওয়াতায় আসলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করা হয়। কল পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ সবুজ বাংলা জেলেদের জীবীত উদ্ধার করে।

অভিযান চলাকালীন গত ১ এপ্রিল আনুমানিক সন্ধ্যা ৬ টায় কুতুবদিয়া লাইট হাউজ থেকে আনুমানিক ৯ নটিক্যাল মাইল গভীরে সমুদ্র হতে ভাসমান ফিশিং ট্রলারসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে ফিশিং ট্রলারসহ চট্রগ্রামের আনোয়ারা উপকূলে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

আপডেট সময় :