ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

সাদুল্লাপুরে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

মো. তারিফুল প্রধান, সাদুল্লাপুর (গাইবান্ধা)
  • আপডেট সময় : ১২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাপের কামড়ে এনামুল মিয়া (১৯) নামের যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এনামুল মিয়া ওই গ্রামের হাবিজার রহমানের ছেলে।
স্বজনরা জানায়, এনামুল মিয়া মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিক মাছ ধরার ঠুসি বসানোর জন্য পাশের কৃষি মাঠে যান। এ সময় তাকে একটি সাপ দংশন করে। এরপর স্থানীয়রা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে ভোররাতে ৩টার দিকে এনামুল মিয়ার মৃত্যু হয়।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীরমুক্তি আব্দুর রহমান বলেন, কোনাপাড়া এলাকায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই হৃদয়বিদারক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাদুল্লাপুরে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় :