ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম আর নেই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামের কৃতী সন্তান, সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম (৭৮) আর নেই। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শ্যামগ্রাম উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউসার-উল-আলমের পিতা।
মো. শহীদুল ইসলাম দীর্ঘ সময় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় সুনাম অর্জন করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত হন।
বুধবার শ্যামগ্রাম হাইস্কুল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ পিতৃভূমি উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন, মুক্তিযোদ্ধা মহল ও স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম আর নেই

আপডেট সময় :