ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সিসিকের নতুন প্রশাসক হলেন জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী

মোঃ সবুজ মিয়া, সিলেট
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা নতুন কোনো আদেশ না দেওয়া পর্যন্ত আব্দুল কাইয়ুম চৌধুরী সিসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সিটি করপোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
সিলেটের পাশাপাশি দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ বিধি মোতাবেক সম্মানী ও ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিসিকের নতুন প্রশাসক হলেন জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী

আপডেট সময় :