সুনামগঞ্জ-৪ আসনে তিমন চৌধুরী প্রচারণা
- আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী তিমন চৌধুরী তার প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন, বাজার, গ্রাম ও চরাঞ্চলে টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল শনিবার দিনভর নির্বাচনী এলাকায় ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, ভোটারদের সমস্যার কথা শোনা এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিমন চৌধুরী। তরুণ ভোটারদের মধ্যে তার প্রচারণা বেশ সাড়া ফেলেছে বলে স্থানীয়দের দাবি।
তিমন চৌধুরী বলেন, আমি এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে আরও গতিশীল করতে কাজ করতে চাই। মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই নির্বাচনে মাঠে নেমেছি।”
এদিকে ট্রাক প্রতীকের পক্ষে স্থানীয় নেতাকর্মীরাও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। পোস্টার, লিফলেট, মাইকিং ও পথসভা—সব মিলিয়ে গোটা এলাকায় নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, তিমন চৌধুরীর সহজ-সরল আচরণ, মানুষের বিপদে পাশে থাকার ইতিহাস ও স্বচ্ছ ভাবমূর্তি তাকে ভোটারদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে। ভোটাররা এখন উন্নয়ন, স্বচ্ছতা ও যোগ্য নেতৃত্বের প্রশ্নে গভীর আগ্রহ নিয়ে প্রার্থীদের দিকে তাকিয়ে আছেন।













