সোনাইমুড়ীতে অভিযান ২ জনের কারাদণ্ড
- আপডেট সময় : ২০৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাসড়কে পাশে অবৈধভাবে নির্মাণ সামগ্রী স্তুপ করে রাখা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। উচ্ছেদ অভিযান পরিচালনা কালে সরকারী কাজে বাধা দেয়ায় ২ জনকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার সোনাইমুড়ী থানার পূর্বপাশে মেসার্স মদিনা এন্টারপ্রাইজের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, কুমিল্লা-নোয়াখালী ফোর লেন রাস্তার সোনাইমুড়ী অংশে সড়ক দখল করে নির্মাণ সামগ্রী বালি, সিলেকশন বালি ও রড রেখে বিক্রি করছে ব্যবসায়ীরা। অবৈধভাবে সড়কে মালামাল রাখায় সরকারী নিয়ম অনুযায়ী জব্দ করা কালে সোনাইমুড়ী থানার পূর্ব পাশে অবস্থিত মেসার্স মদিনা এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ বাধা প্রদান করে। রাস্তায় মালামাল তুলে নেয়া পিকআপের গ্লাস ভাঙছুর ও দায়িত্বরত পুলিশ কনস্টেবল সালা উদ্দিনকে হুমকি দেয়।
তারই জেরে পলাশ কুমার মজুমদার ও ইউসুফকে ৭ দিনের কারাদন্ড প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, নোয়াখালী – ঢাকা মহাসড়কের সোনাইমুড়ী বাজারের রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে বিক্রি করে আসছে। এতে জনসাধারণের চলাচলে ভোগান্তি ও প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স লোকমান এন্ড সন্স ও মেসার্স মদিনা এন্টারপ্রাইজের রাস্তার উপর নিমার সামগ্রী বালি, সিলেকশন বালি ও রড জব্দ করা হয়। সরকারি কাজে বাধা দেয়ায় দুজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।













