ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে বিপাকে পড়েছেন প্রবাসী আব্দুল আজিজ| এ নিয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের ওই বক্তব্য তুলে নিতে চাপ প্রয়োগ করছেন|
জানা গেছে, গত রমজানে সৌদি থেকে দেশে ফেরেন ঠিকাদার আব্দুল আজিজ| দেশে ফিরে ঝিনাইদহের কালীগঞ্জে বসবাস শুরু করেন| সম্প্রতি সদর উপজেলা গড়িয়ালা গ্রামের ইমন লস্কর নামের এক যুবক সৌদি আরবের রিয়াদে মারা যান| তার লাশ দেশে ফিরলে তিনি ওই যুবকের মৃত্যু নিয়ে নানা অসঙ্গতিপূর্ণ কথা বলেন| ওই দেশের ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ওই যুবক মাত্রারিক্ত মদ্যপানে মারা যায়| তবে আব্দুল আজিজ সেটাকে পরিকল্পিত হত্যা বলে প্রচার করে| সৌদি রীতি অনুযায়ী তাদের সরকারি হাসপাতাল ও পুলিশের বিপক্ষে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ না থাকলেও সৌদি প্রবাসী ঠিকাদার আব্দুল আজিজ সেটা করেন|
গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে তার কাছে জানতে গেলে তিনি বলেন, আপনারা আগের ভিডিও ডিলেট করেন| নইলে সমস্যা আছে| এমনকি তিনি আওয়ামী লীগের প্রভাবশালী কতিপয় রাজনৈতিক নেতাদের পরিচয় দিয়ে হুমকি দেখায়|
অভিযোগ রয়েছে, সৌদি আরবে গিয়ে নারী পাচারসহ নানা অনিয়ম করে শতকোটি টাকার মালিক হয়েছেন আব্দুল আজিজ| তার কালীগঞ্জ শহরে একাধিক বিলাসবহুল বাড়ি ও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে|
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সাংবাদিক বলেন, তার কথামতে ভিডিও ডিলেট না করলে বিপদ হতে পারে| সে একসময় আনার এমপির আস্থাভাজন ছিল|

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ

আপডেট সময় :