ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

হজযাত্রীদের ভিসা আবেদনের সুযোগ ১১ মে পর্যন্ত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৬০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজযাত্রীদের ভিসা আবেদনের সুযোগ ১১ মে পর্যন্ত বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ভিসা আবেদনের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার মাথায় মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি হয়।

তাতে বলা হয়, চলতি বছরের হজ ভিসা সম্পন্নকরণের দ্বিতীয় পর্বের মেয়াদ অদ্য ৭ মে শেষ হওয়ার পর সৌদি সরকার আগামী ১১ মে পর্যন্ত ভিসার সময় বৃদ্ধি করেছে।

বেসরকারি মাধ্যমে এ বছর ৮০ হাজার ৬৯৫ জন হজযাত্রী ২৫৯টি এজেন্সি, লিড এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করবেন। এখন পর্যন্ত অধিকাংশ হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করা হয়নি।

এ অবস্থায়, জরুরি ভিত্তিতে রাজকীয় সৌদি সরকারের নির্ধারিত সময় আগামী ১১ মের মধ্যে এজেন্সির হজযাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেয় মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

অবশ্য এদিন দুপুরে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছিলেন, সব হজযাত্রীর সঠিক সময়ে ভিসা হবে ও সৌদি আরব যাবেন।

আজ বুধবার (৮ মে) প্রধানমন্ত্রীর হজ কার্যক্রম উদ্বোধনের পর বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হবে হজ ফ্লাইট। পূর্বের বেঁধে দেওয়া সময় অনুযায়ী মঙ্গলবারই ভিসা আবেদনের শেষ দিন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সনের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩৫ হাজারের মতো হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হজযাত্রীদের ভিসা আবেদনের সুযোগ ১১ মে পর্যন্ত

আপডেট সময় :