ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

হার্টে ব্লক রয়েছে অভিনেত্রী সুজাতার

বিনোদন রিপোর্ট
  • আপডেট সময় : ৭৫৬ বার পড়া হয়েছে

সুজাতা আজিম ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হার্টে ব্লক ধরা পড়েছে ‘রূপবানখ্যাত’ অভিনেত্রী সুজাতার। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুদিন হাসপাতালের পর্যবেক্ষণে থেকে তিনি বাসায় ফিরেছেন।

এই অভিনেত্রী চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। ডাক্তার জানিয়েছেন তার হার্টে ব্লক রয়েছে। আপাতত কদিনের বিশ্রাম নিয়ে দ্রুত ব্লক অপসারণ করতে হবে।

অভিনেত্রীর পারিবারিক সূত্রের খবর, ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতার বিশ্রামের পাশাপাশি ওষুধ চলছে। চেষ্টা করা হচ্ছে ওষুধের মাধ্যমেই ব্লক সরানোর। সেটা না হলে রিং পরাতে হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তখন ফেসবুকে লেখা হয়, ‘শখিপুর গাজিপুর থেকে একটি সিনেমার শুটিং শেষ করে বাসায় ফেরার পথে শাশ্ব কষ্ট বোধ করে বুকে ব্যাথা অনুভব করায় তাকে ইমারজেন্সিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুজাতা ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত, কারণ তার অভিনীত প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে মধ্যে পঞ্চাশটিরও বেশি ফোক ঘরানার চলচ্চিত্র। তিনি ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। চলচ্চিত্রশিল্পে তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

শিল্পকলার চলচ্চিত্র শাখায় ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হার্টে ব্লক রয়েছে অভিনেত্রী সুজাতার

আপডেট সময় :