ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের অবস্থান

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুলাই) শিববাড়ি মোড় ও খুলনা-যশোর রোডে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণী, কেডিএ এভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশে কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের অবস্থানকে ঘিরে ফেলে।

এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার হ্যান্ড মাইকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে বলে। শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে একত্রিত হয়ে সড়কের ওপর প্রতিবাদী আল্পনা আঁকতে থাকে। পরে পুলিশের চাপের মুখে দুপুর ২টা নাগাদ শিববাড়ি মোড় ত্যাগ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের অবস্থান

আপডেট সময় :