ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না-খন্দকার মাশুক

মোহাম্মদ মামুন, মাদারীপুর 
  • আপডেট সময় : ৭৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি বলেন, কোন অযুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানো যাবে না। ঘোষনার নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খন্দকার মাশুক বলেন, এনসিপি ও জামায়াতে ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু বাংলাদেশের জনগন পিআর কিংবা ইভিএম এই পদ্ধতি বোঝেই না। সংবিধানের আইন অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যে নির্বাচন মানুষ উৎসব হিসেবে গ্রহন করবে।
দেশে কোন চাঁদাবাজের ঠাই নাই জানিয়ে কোথায় চাঁদাবাজি দেখতে প্রতিবাদ করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, চাঁদাবাজদের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যালেট পেপারের মাধ্যমে আগামী নির্বাচনে এর জবাব দিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ায় আংশিক জয় হয়েছে, ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পুরো বিজয় হবে এ দেশের জনগনের।
র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপি নেতা আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব
অহিদুজ্জামান খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান বেপারী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান,সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন, মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি লাউজু,আমরা জিয়ার সৈনিক ৯০ দশকের লিপু কাজী,বিটুসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না-খন্দকার মাশুক

আপডেট সময় :